বিশ্বের বৃহত্তম বিমানবন্দর তুরস্কের ইস্তানবুলে
জাগরণ ডেস্ক
প্রকাশিত: ২ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ১৩ আপডেট: ২ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ১৩
বিশ্বের প্রথম ‘সবুজ’ বা পরিবেশবান্ধব বিমানবন্দর নির্মিত হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল শহরে। ইস্তাম্বুলের ইউরোপীয় অংশে নির্মিত হচ্ছে বিশ্বের বৃহত্তম এই বিমানবন্দর। এর নাম হবে ‘ইস্তানবুল বিমানবন্দর’। তুরস্কের কামাল আতাতুর্ক বিমানবন্দরের পরিবর্তে এখন থেকে এটিই ইস্তাম্বুলের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হবে।
তুরস্কের নিজস্ব অর্থায়নে নির্মিত বিমানবন্দরটির প্রথম ধাপের কাজ সম্পন্ন হয়েছে। এই অংশে আপাতত ৩৪৭টি বিমান অবস্থান করতে পারবে। চালু হওয়া দুটি রানওয়ের একটি ৪.১ কিলোমিটার এবং অপরটি ৩.৭৫ কিলোমিটার দীর্ঘ। এ অবস্থায় বছরে ৯ কোটি যাত্রী ব্যবহার করতে পারবে। আর সম্পূর্ণ কাজ শেষ হলে বছরে প্রায় ১৫ কোটি যাত্রীকে সেবা দেয়া সম্ভব হবে। ৭ কোটি ৬০ লাখ বর্গমিটার আয়তনের বিমানবন্দর থেকে প্রাথমিক পর্যায়ে প্রতি বছরে আয় হবে ২২ বিলিয়ন ডলার। ২০৩০ সালে তা ৪০বিলিয়ন ডলারে পৌঁছবে।
এক ছাদের নিচে পৃথিবীর সর্ববৃহৎ টার্মিনাল ভবন এবং ডিউটি ফ্রি এরিয়া ছাড়াও এতে যুক্ত রয়েছে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, আন্ডার ফ্লোর রাডার, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, একটি কার্গো হাউজসহ আরো অত্যাধুনিক সুযোগ-সুবিধা। পুরো বিমানবন্দর জুড়ে লাগানো হয়েছে কমপক্ষে ৯ হাজার সিসিটিভি ক্যামেরা।
এছাড়াও এই বিমানবন্দরে তৈরি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল ভবন, ৬টি পৃথক রানওয়েতে ৫০০টি বিমান একসাথে ধারণ করতে সক্ষম হবে ১১৪টি বিমান প্রধান টার্মিনালে অবস্থান করতে পারবে। বিমানবন্দরটির ৫৬০০০ বর্গমিটার ডিউটি-ফ্রি এরিয়াতে থাকবে দেশী-বিদেশী প্রায় ৪০০টি ব্র্যান্ডের আউটলেট। ৭০ হাজার গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। পার্শ্ববর্তী এলাকায় আরও ১৮ হাজার গাড়ি রাখার জায়গা থাকবে যা হবে ইউরোপের বৃহত্তম পার্কিং লট। এই সকল ব্যবসায়িক স্থাপনাই হবে পরিবেশবান্ধব। তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় এবং কলাকৌশলের দিক থেকেও জটিল এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ইস্তাম্বুল গ্র্যান্ড এয়ারপোর্ট কোম্পানি। লিম্যাক, কোলিন, সেনগিজ, মাপা ও ক্যালন এই পাঁচটি বৃহৎ কোম্পানির মিলিত কনসোর্টিয়াম এই বিমানবন্দরটির নির্মাণ কাজ করছে।
প্রকল্পটি যথাসময়ে শেষ করতে ৩০ হাজার কর্মী সপ্তাহে সাতদিন তিন শিফটে রাতদিন কাজ করে চলছেন। তুরস্ক ও বিদেশের মোট ২৫০ জন স্থপতি এবং পাঁচ শতাধিক প্রকৌশলী এই নির্মাণকাজে যুক্ত আছেন। গত ৩১ অক্টোবর তুরস্কের রাজধানী আঙ্কারার উদ্দেশ্যে এর প্রথম ফ্লাইট ছেড়ে যাবার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আশা করা হচ্ছে এই বছরের শেষের দিকে ২৫০টির বেশি পাইলটের মাধ্যমে ৩৫০টি গন্তব্যস্থলে প্রতিদিন ২ হাজার বিমান চলাচল করতে পারবে।
কাজ শেষ হবার পর এই নতুন বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর চেয়েও তিনগুণ যাত্রীকে সেবা দিতে পারবে। ২৯ অক্টোবর সোমবার তুর্কি প্রজাতন্ত্রের ৯৫তম প্রতিষ্ঠবার্ষিকে ঐতিহাসিক এই বিমানবন্দরটির উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান।
- আমিরুলের ঘনিষ্ঠ যুবনেতা গ্রেফর সালাম,সরগরম রাজনীতি মহল
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- নাগরিকত্ব বিল
অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ - তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ত্রাহি ত্রাহি অবস্থা আবালবৃদ্ধবনিতা
- উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন
- বাংলার সংখ্যালঘুদের এই মুহূর্তে ভরসা মমতা
- লোকসভা ভোটে ইভিএম-ভিভি প্যাড মেশিন থাকবে
- খাশোগি বের হন সুটকেসবন্দি লাশ হয়ে
- নাগরিকত্ব
অর্ধ উলঙ্গ প্রতিবাদে এআইউডিএফ - বিয়ের পীড়িতে বসলেন সাংসদ নুসরাত
- Contractual Worker Dies in Tragic Incident at Farakka NTPC
- ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিশ্বঃ খামেনি
- শিকলে বেঁধে রাখা হয়েছে মধ্যবয়স্ক এক আদিবাসী মহিলাকে।
- ভয়াবহ অগ্নিকান্ড
ঢাকায় ভয়াবহ আগুনে লাশের মিছিল - দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না: রামদেব
- আদিবাসী নৃত্যে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মৌসমের
- জেল থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি
